![]() |
| ziodop.com |
পথে প্রান্তরে
জামিল ইসলাম
সোনালী রোদ এসে নামলো অরণ্যের গায়,
দূরের আকাশে নীলিমার কোলে সাদা মেঘ ঘুমায়।
শালবনের তীর ঘেঁষে আছড়ে পড়ে—
নদীর কূলে ঢেউ। পথের ধারে;
শতাব্দীর পুরনো ভাঙা বটগাছে—
ক্লান্ত বাবুই আর শালিক বসে আছে।
পাখিরা কুয়াশা ভেঙে ডাকে উষার কণ্ঠে,
গভীর গহন গানে যেনো সময়ের মন্ত্রে।
গাছের ঝরা পাতা উড়ে যায় দূর দূরান্তরে—
বার্তা সে নিয়ে যায় সাহারার প্রান্তরে।
অন্ধকারে ঝোঁপের মাথায় জ্বলে ওঠে—
জোনাকির আলো; শিহর জাগে তার ঠোঁটে।
এ পথে প্রান্তরে স্মৃতি কত মিশে আছে,
কালবোশেখীর ঝড় আচ্ছন্ন হয়ে আছে— কোথাও কাছে।
গাছের ছায়ায় গত হয়েছে দিনের অলস প্রহর,
যার সন্ধান মেলেনি এখনো, কাটে নি তার ঘোর।
মাটি চেনে না যেনো ক্লান্তি কখনো কোনো,
শুধু জেগে থাকে, অবকাশ নেই তার একটা দিনও।
জীবনে গানের সুরে বাঁধা, চলার অচেনা বাঁক—
আমি সেথায় বাঁধবো ঘর, সময় সেখানেই আটকে যাক।
পথে-প্রান্তরে বাতাসে বুনো ফুলের গন্ধ ভাসে,
কেউ জানে না–সে গন্ধ কোথা থেকে আসে।
পৃথিবীর বুকজুড়ে ছড়ায় সে মৌনতার উষ্ণ,
এখানে পথের সাথে মিশে থাকে কালের প্রশ্ন।
রচনাকাল: ০৭ চৈত্র ১৪২৮।
আরো পড়ুনঃ
পথে প্রান্তরে কবিতার ব্যবহার বিধিমালাঃ
পথে প্রান্তরে কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন না। আপনারা যেকোনো প্ল্যাটফর্মে এই কবিতার প্রথম দুই স্তবক পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে এবং কবিতার শেষে উল্লেখ করতে হবে যে, "এই কবিতাটি সংক্ষেপিত"। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

