![]() |
| ziodop.com |
বিপ্লবীর জয়গান
জামিল ইসলাম
ওড়ে বিজয়ের রক্তিম কেতন,
বজ্রমুষ্টি তোলে বিপ্লবীর দুর্জয় মন।
ছিন্ন করেছে সব শিকল বাঁধা বন্ধন,
বিদীর্ণ করেছে পাপীর ইন্ধন।
তারা হুংকারে শয়তানের বক্ষ কাঁপিয়েছে
কাঁপিয়েছে দাসত্বের মাটি,
জালিমের প্রাসাদ গুড়িয়ে দিয়েছে তারা
যা ছিলো সুন্দর পরিপাটি।
তোরা শোন, বিপ্লবী মরণে হাসে
তারা চিরদুরন্ত, তারা মৃত্যুকে ভালোবাসে,
পাপের মহাসাগরে তারা পাপীর বিনাশে মায়াজাল
তারা শাসনের যুগ ক্ষয়ে চিরদিনই আনে সুবাসিত কাল।
তারা ধ্বংসের পরে নতুন যুগ আনে
রক্তস্রোতের বন্যা ধুয়ে আলো ছড়ায় চারিদিক,
তারা অগ্নিশিখার মতো ছুটে চলে
দুঃসাহসী সুনামির মতো দিগ্বিদিক।
যেখানে অন্যায় নেমে আসে—
তারা সেখানে উঁচিয়ে ধরে শানিত তরবার,
বিপ্লবীরাই মহাকালের অপরাজেয়, চির অমর—
পৃথিবীর বুকে নেমে আসে যেনো হয়ে অবতার।
রচনাকাল: ০৫ চৈত্র, ১৪৩১।
আরো পড়ুনঃ
বিপ্লবীর জয়গান কবিতার ব্যবহার বিধিমালাঃ
বিপ্লবীর জয়গান কবিতা জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন না। আপনারা যেকোনো প্ল্যাটফর্মে এই কবিতার প্রথম তিন স্তবক পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে এবং কবিতার শেষে উল্লেখ করতে হবে যে, "এই কবিতাটি সংক্ষেপিত"। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

