গভীর গোধূলিতে। জামিল ইসলাম।

Zamil Islam
0
জামিল ইসলামের প্রকৃতি প্রেমের কবিতা

গভীর গোধূলিতে

জামিল ইসলাম


গভীর গোধূলিতে দিগন্তপ্রান্ত রাঙা হলে কামরাঙা রঙে—
মরা দূর্বা ঘাসে পা রাখলে চুপচাপ মনে জাগে স্মৃতি;
বটের পাতা ম্লান হলুদ হলে রোদ ছুঁয়ে যায় ঝিঙে—
ঝুলে থাকা মাঁচায়; কুয়াশা মাড়িয়ে মনে নিয়ে ভীতি;
কে যেনো কাক ডাকা ভোরে চুপচাপ হেটে যায়।


নির্জন রাতে—অবসন্ন দেহ এলিয়ে ঘুমিয়ে পড়ে
মাঠের শত–সহস্র কৃষক–শ্রমিক, ক্লান্ত পথের পথিক;
শিমুলের ডালে, কোকিল ডেকে যায় অলস দুপুরে—
ছোট ছোট কঁচুরীপানায় ঘাঁট ছেয়ে গেছে চারিদিক,
দিক হারানো পাখির মতো নীল আকাশে মন উড়ে যায়।

রচনাকাল: ২৬ ফাল্গুন ১৪২৮।

গভীর গোধূলিতে কবিতার ব্যবহার বিধিমালাঃ

গভীর গোধূলিতে কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে সম্পূর্ণই পোস্ট করতে পারবেন।তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে  ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই  লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!