শীতল বাতাসে শিশির
জামিল ইসলাম
শীতল বাতাসে শিশির লেগে থাকে মুথাঘাসে,
পায়ের নিচে নরম কাঁদা—মধুর ঘ্রাণে ভরে চারপাশ।
হারানো কোনো গল্পের মতো ঝড়ে পড়ে বাতাসে;
ধূসর মহুয়া গাছের পাতা—নির্লিপ্ত হয়ে গেছে তার শ্বাস।
মাঠের প্রান্তের শেষে সোঁদা মাটির গন্ধ যায় মিশে;
দূরের তালগাছ নিঃশব্দ হয়ে শোনে আকাশের দীর্ঘশ্বাস।
বয়ে যায় মহাকালের মলিন ধুলো—নদীর ঢেউ ভাঙে;
তার নীরবতা অবিরত। বয়ে নিয়ে যায় স্নিগ্ধ সুবাসিত—
হাওয়া তার; যেনো সে বিলাপ করে ওঠে নতুন কোনো ঢঙে—
নদী তীরে বসে এসব দেখে দেখে আমি হয়ে যাই বিমোহিত।
রচনাকাল: ২৬ ফাল্গুন ১৪২৮।
শীতল বাতাসে শিশির কবিতার ব্যবহার বিধিমালাঃ
শীতল বাতাসে শিশির কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে সম্পূর্ণই পোস্ট করতে পারবেন।তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

