সে কে। জামিল ইসলাম

Zamil Islam
0

 

ziodop.com
ziodop.com

সে কে

 জামিল ইসলাম


আমার গভীর রাতের পলকহীন চোখের;
ঘুম নিলো সে কেড়ে।
সে কে?
শুনবে কি তুমি?
তারে দেখেছি আমি;
হাজার লোকের ভিড়ে।

তার অঙ্গে যেনো—
লেগেছিলো এক মহা প্রেমের বসন্ত,
তার হাসিতে লুকিয়েছিলো ভালোবাসা অনন্ত।
চোখে তার ছিলো প্রেমের করুণ আবেগ,
চাঁদের পাশে তখন জমেছিলো এক টুকরো মেঘ।

সে কথা বলে—
আমার সাথে হেঁটে চলে:
নুপুর পায়ে ধীরে ধীরে,
সে আসে প্রতিদিন আমার ঘরে—
নীল পাখির ডানায় ভর করে।
তার কণ্ঠে থাকে ভালোবাসার প্রার্থনা;
সে আমার সারা জীবনের প্রেমের আরাধনা।

রচনাকাল: ২৩ চৈত্র ১৪৩১।

আরো পড়ুনঃ


সে কে  কবিতার ব্যবহার বিধিমালাঃ

সে কে  কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন না। আপনারা যেকোনো প্ল্যাটফর্মে এই কবিতার প্রথম দুই স্তবক পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে  ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই  লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে এবং কবিতার শেষে উল্লেখ করতে হবে যে, "এই কবিতাটি সংক্ষেপিত"। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!