তুমি কি সে। জামিল ইসলাম

Zamil Islam
0

 

ziodop.com
ziodop.com

তুমি কি সে

জামিল ইসলাম


তুমি কি সে—
শরৎ এলে যে আমার শহরে,
পাতার মতো নরম আলো হয়ে পড়ে,
আর আমি হেঁটে যাই অচেনা হাওয়ার ভেতর—
ছায়া খুঁজি তোমার— অবসন্ন হলে দ্বিপ্রহর ।
পাখির কুহুতানে যার অধরে মৃদু হাসি ফোটে,
যার দুটি আঁখি চঞ্চল হয়ে ওঠে।
তুমি কি সেই—
এক অপরুপ মায়াবতী?


কখনো নদীর ধারে দাঁড়িয়ে থাকি—
কৃষ্ণ ফুলের কায়াতে মায়া আঁকি।
জল তখন ধূসর কিংবা নীল,
মাছরাঙার ডানায় ঝরে গোধূলি ঝিলমিল।
তার ডানার নিচে লুকানো থাকে;
এক মায়াবীর অনুচ্চারীত নাম—আমার প্রেমের বাঁকে;
প্রেয়সী, তুমি কি সে?

রাত্রি এলে, জানালার কাঁচে কুয়াশা জমে—
আমার চোখে বিষন্ন রাত নামে।
আমি ভেবেছি; হয়তো তুমি এলে—
আলতো পায়ে শিউলির গাছের তলে।
ভেবেছি তুমি আছো আমার চিরচেনা গ্রামে,
চাঁদের আলো যেখানে বাঁকা হয়ে নামে;
সেখানে যদি আমি দাঁড়াই রাত্রি শেষে—
তুমি কি আসবে?
প্রেয়সী আমার সে?

রচনাকাল: ১১ই পৌষ ১৪৩২।

আরো পড়ুনঃ

তুমি কি সে  কবিতার ব্যবহার বিধিমালাঃ

তুমি কি সে কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন না। আপনারা যেকোনো প্ল্যাটফর্মে এই কবিতার প্রথম দুই স্তবক পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে  ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই  লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে এবং কবিতার শেষে উল্লেখ করতে হবে যে, "এই কবিতাটি সংক্ষেপিত"। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!