হারিয়ে যাওয়া রংধনু
লেখকঃ জামিল ইসলাম
শেষ পর্ব
![]() |
| ziodop |
সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিলো। আকাশে রংধনু দেখা দিলো। সন্ধ্যা হয়ে আসছে প্রায়। বাস দ্রুত ছুটে চলেছে। আবার যেনো হারিয়ে যাচ্ছে বন্ধুত্বের রংধনু।
আনোয়ার বললেন- “হ্যাঁ, মা। খুব ভালো লেগেছে। মনে রাখবে, বন্ধুত্ব খুবই মূল্যবান জিনিস। মূল্যবান জিনিস কখনো হারাতে হয় না। আর মূল্যবান জিনিস একবার হারালে সেটা আর সহজে পাওয়া যায় না। তাই বন্ধুত্ব কখনো ভুলে যেতে নেই। এর যত্ন করতে হয়।”
রূপা বললো, “আব্বু, আমি তোমার মতোই একজন ভালো বন্ধু হতে চাই।”
আনোয়ার মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন-নিশ্চয়ই হবে, মা।
রাতে আকাশে চাঁদ উঠলো। এক ফালি সরু চাঁদ। আকাশে যেনো সে একাই রাজত্ব করছে৷ চাঁদের আলোটা বড্ড ভালো লাগছে আনোয়ারের কাছে।
মেয়েকে কোলে নিয়ে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। রুপা ততোক্ষণে ওর কোলেই ঘুমিয়ে পড়েছে। রুপার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, “বন্ধুত্ব হলো জীবনের একটি বড় সম্পদ।
এটি চিরকাল রংধনুর মতোই রঙিন থাকবে। তুমিও বন্ধুত্বের জন্য কখনো রংধনু হয়ো না মা। যেটা কিনা উঠেই আবার হারিয়ে যায়। তুমি বন্ধুত্বের জন্য চাঁদ হয়ো। যা কখনোই আকাশ থেকে হারায় না। অটুট হয়েই থাকে সবসময়।"
হঠাৎ আনোয়ার তার কাঁধের উপর একটি হাতের ছোঁয়া অনুভব করে। তাকিয়ে দেখে তার স্ত্রী এসে তার পাশে দাঁড়িয়ে। স্ত্রী আনোয়ার কে বলে- "এখানে একা বসে বসে কি এতো ভাবছো? ঘুমাবে না?"
আনোয়ার স্ত্রীর কথায় মুচকি একটা হাসি দেয়।
মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। না, সবকিছু তো ঠিকঠাকই আছে। বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার—এগুলোই জীবনের সবচেয়ে বড় রংধনু। এগুলোই মানুষের জীবনকে রঙিন করে তুলে। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কথাটি ভাবে আনোয়ার। আবার তার মুখে মুচকি হাসি দেখা যায়।
কিন্তু আনোয়ারের মনে হয়, এগুলো রংধনু না হয়ে বোধহয় চাঁদ হলেই ভালো হতো।