কিছু কথা কবিতা। জামিল ইসলাম

Zamil Islam
0

 

জামিল ইসলামের কবিতা
ziodop.com

কিছু কথা

জামিল ইসলাম 


সময় চলে ধীরে ধীরে
থামে না রে কভু,
শ্রেষ্ঠ জীবন গড়তে হবে
তার ভেতরেই তবু।

তোর সামনে আসবে যাবে
শত শত বাঁধা,
এই বাঁধাতে দমে শুধু
মস্ত হাঁদার হাঁদা।

কেহ যদি পেছন থেকে
তোরে টেনে ধরে,
দ্বিগুণ তেজে এগিয়ে যা
পায়েতে ভর করে।

বাহাদুরি করিস না কেউ
পরের বাহুর জোরে,
পারিস যদি দেখা তবে
নিজে কিছু করে।

অতীতকে চল পায়ে ঠেলে
বর্তমানে হাঁটি,
নইলে সবই বৃথাই রে তোর
ভবিষ্যৎ তোর মাটি।

সময় বোঝে ভাই কর্ম শুধু
দেবে তাহার ফল,
কর্ম বিনা কেউ পায় নি কিছু
এই ধরণী তল।

পরের ভালো দেখে তোরা
কেহ পুড়িস না রে,
তার ভালোতে শিক্ষা নিয়ে
জগৎটা দে ভরে।

পরের ক্ষতি করতে গেলে
নিজের ক্ষতিই হবে,
পরের ক্ষতি করে কেহ
মহান হয় নি ভবে।

তোরা সবাই সূর্য হয়ে
ছড়িয়ে দে আলো,
জীবনটা কর ধন্য তোদের
পরকে বেসে ভালো।

রচনাকাল: ২২জ্যৈষ্ঠ ১৪৩২।

আরো পড়ুনঃ
 

কিছু কথা কবিতার ব্যবহার বিধিমালাঃ

কিছু কথা কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন না। আপনারা যেকোনো প্ল্যাটফর্মে এই কবিতার প্রথম চার স্তবক পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে  ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই  লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে এবং কবিতার শেষে উল্লেখ করতে হবে যে, "এই কবিতাটি সংক্ষেপিত"। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!