আসমান কবিতা। জামিল ইসলাম

Zamil Islam
0
এটি জামিল  ইসলামের একটি কবিতা
ziodop.com


আসমান

জামিল ইসলাম


আসমানের মতো তুমি মোরে
করো গো বিশাল,
ত্রাতা হে বিধাতা ধরণীর
হে মহান দয়াল।

ঈসা-মুসা কত রসূল তুমি
পাঠাইছো অবনী পরে,
শান্তির মহা বার্তা দিয়াছো তাহাদেরে
সঁপিতে মানবধর্ম বক্ষে করে।

তোমারও পাক চরণেতে এ অধমেরে
দাও গো মোরে ঠাই,
কত মলিন ধূলি চরণ তলে ফেলি
খুঁজিয়া পাই না গো কোথাও তোমায়।

তিমিরাচ্ছন্ন হয়েছে আজি ধরা
মাতিয়াছে লুটিতে বিশ্বশান্তি,
কোথা যাই, কোথা পাই সে শান্তি
তুমি দূর করো মোর এ ভ্রান্তি।

রচনাকাল: ১২ অগ্রহায়ণ ১৪৩১।

আরো পড়ুনঃ

আসমান কবিতার ব্যবহার বিধিমালাঃ

আসমান কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন না। আপনারা যেকোনো প্ল্যাটফর্মে এই কবিতার প্রথম দুই স্তবক পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে  ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই  লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে এবং কবিতার শেষে উল্লেখ করতে হবে যে, "এই কবিতাটি সংক্ষেপিত"। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!